ads

মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান

খবর টি পড়েছেন : ২৮৫
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। অভিনেতা খালেকুজ্জামানের ছেলে জিশান জানিয়েছেন, দুদিন আগে তাঁর জ্বর উঠেছিল। সেটাও ভালো হয়েছিল। গতকাল সকালে হঠাৎ করেই তাঁর শ্বাস কষ্ট ওঠে। বেলা ১১টার দিকে তাঁকে রাজধানীর ইমপালস হাসপাতালে নিয়ে যাওয়া পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

জোহর নামাজের পর নিকেতনে খালেকুজ্জামানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিমানবন্দর কার্গো মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন জিশান। এরপর অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখানে বাদ এশা তৃতীয় জানাজা শেষে বাবা-মায়ের পাশে দাফন করা হবে তাঁকে।
অভিনেতা খালেকুজ্জামানের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘদিনের সহকর্মী, অভিনয় শিল্পী ও কলাকুশলীরা শোক প্রকাশ করেছেন অভিনেতার মৃত্যুতে।

খালেকুজ্জামান মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। টিভি নাটকে তার যাত্রা শুরু বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। সেই সময়ে তিনি নায়ক রাজ রাজ্জাক ও কবরীর সঙ্গে কামাল আহমেদ পরিচালিত ‘অনির্বাণ’ সিনেমায় অভিনয় করেন। অভিনয় জীবনের শুরুতে টিভিতে ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’, ‘সুবর্ণ সময়’ নাটকে অভিনয় করে প্রশংসিত হন।

Shamol Bangla Ads

বহু নাটকে বাবা চরিত্রের অন্যতম সফল অভিনেতা খালেকুজ্জামান। একজন আদর্শ বাবা হিসেবেই দর্শক তাকে নাটকে দেখতে ভালোবাসেন। খালেকুজ্জামানও দর্শকের এই ভালো লাগা ভালোবাসাকে সঙ্গে নিয়ে বাবা চরিত্রে অভিনয়েই স্বাচ্ছন্দ্য খুঁজে পেতেন। নরসিংদীর ডা. কামরুজ্জামান ও শায়েস্তা আক্তার জামান দম্পতির সন্তান খালেকুজ্জামানের জন্ম সান্তাহারে। নাট্যকলা বিষয়ে দেশে প্রথম স্নাতকোত্তরদের একজন খালেকুজ্জামান।তাঁর স্ত্রী সুলতানা মমতাজ একজন সংগীতশিল্পী। তার ছেলে জিসান, মেয়ে মৌরি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাকিব বলছেন বাটপার, প্রযোজকের প্রশ্ন মীমাংসায় বসল কেন? পরবর্তী সংবাদ আমাকে ব্র্যাক-নর্থ সাউথ থেকে বের করে দেওয়া হয়নি…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads