ads

বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৌণে ৭ লাখ নগদ টাকাসহ ডলার প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

খবর টি পড়েছেন : ৪৭৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে ৬ লাখ ৭৫ হাজার টাকাসহ ডলার প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১৫ মার্চ বুধবার রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের তিনানী ভেলুয়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছেন পার্শ্ববর্তী জামালপুরের ইসলামপুর উপজেলার নতুন মালমারা এলাকার মৃত সমেজ উদ্দিনের ছেলে মো. মামুদ আলী (৩৮) ও মৃত তৈনুজ মন্ডলের ছেলে মো. বাদশা মন্ডল (৩৪)। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম সাংবাদিকদের জানান, ১৫ মার্চ শেরপুরের শ্রীবরদী উপজেলার তিনানী ভেলুয়া মোড় এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানকালে একটি মোটরসাইকেলে ধূসর কালো রঙের ব্যাগসহ ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে ওই ব্যাগ তল্লাশী করে ৬ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। টাকার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক কোন জবাব দিতে পারেনি।

Shamol Bangla Ads

পরে পুলিশের প্রাথমিক তদন্তে মামুদ আলী ও বাদশা মন্ডলের বিষয়ে তদন্ত করে তারা ডলার জালিয়াতি চক্রের সদস্য বলে জানতে পারে পুলিশ। ওই ঘটনায় বৃহস্পতিবার নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সোলেমান (৩৪) বাদী হয়ে ওই দুজনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ সুপার আরও জানান, ঢাকায় একটি মুদি দোকান থেকে আসামিদের সাথে পরিচয় হয় ভিকটিম সোলেমানের। সোলেমানকে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে কম দামে ডলার কিনতে প্রলুব্ধ করে আসামিরা। এক পর্যায়ে ৬ লক্ষ ৭৫ হাজার টাকার বিনিময়ে ১৫ হাজার ডলার কিনতে রাজি হয় সোলেমান। ডলার দেওয়ার জন্য সোলেমানকে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারের পশ্চিমপাশে এসে মামুদ আলী ও বাদশা মন্ডলকে একটি ব্যাগে ৬ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করে। ওই টাকা নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় মামুদ ও বাদশা। বর্তমানে ডলারের দাম বাড়ায় একটি চক্র সহজ-সরল মানুষদের প্রলোভন দেখিয়ে এমন প্রতারণা করে আসছে বলে জানান পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। তিনি কোন প্রতারণার ফাঁদে পা না দিতে এসব বিষয়ে জনসাধারণকে সচেতন থাকার আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ঐতিহাসিক সূর্যদী গণহত্যা নিয়ে মঞ্চস্থ হচ্ছে নাটক… পরবর্তী সংবাদ ‘অহন সিল দিতে অয় না, চাপ দিলেই ভোট…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads