ads

বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঐতিহাসিক সূর্যদী গণহত্যা নিয়ে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘সূর্যদীর গল্প’

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মার্চ ১৬, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শেরপুর সদর উপজেলার ঐতিহাসিক সূর্যদী গণহত্যার ইতিহাস নিয়ে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘সূর্যদীর গল্প’। জেলা পুলিশের উদ্যোগে নির্মিত এ নাটকটি সূর্যদী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আগামী ১৮ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে। ১৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

Shamol Bangla Ads

তিনি জানান, শেরপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক সমৃদ্ধ ও বর্ণিল। এ অঞ্চলে বেশ কয়েকটি বড় বড় যুদ্ধ ও গণহত্যা সংঘটিত হয়েছে। সেসব ঘটনাকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার প্রয়াসের অংশ হিসেবে জেলা পুলিশের আয়োজনে সূর্যদীর গল্প তুলে আনা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য যুদ্ধ ও গণহত্যার ঘটনাও তুলে আনা হবে।

সংবাদ সম্মেলনে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, ডিবির পরিদর্শক মোহাম্মদ মুশফিকুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা গেছে, ‘সূর্যদীর গল্প’ নাটকটির গবেষণা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। রচনা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান আহম্মেদ পিপিএম ও শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু।

উল্লেখ্য, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ২৪ নভেম্বর পাকহানাদার বাহিনীর সদস্যরা স্থানীয় রাজাকারদের সহযোগিতায় একজন মুক্তিযোদ্ধাসহ শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামের নিরীহ ৩৯ জন মানুষকে গুলি করে হত্যা করে। পরে ওই গ্রামের ২ শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেয় হানাদাররা। একাত্তরের সেই স্মৃতি আজও তাড়া করে ফেরে এলাকাবাসীকে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads