কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের চকবাজার শহিদ মিনার প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগ আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সংসদের সদস্য মারুফা আক্তার পপি। ওই সময় তিনি বলেন, দেশরত্ন¡ শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে দেশকে উন্নয়ন- অগ্রগতির দিক দিয়ে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। আর বিএনপি-জামায়াত জোট সন্ত্রাস- নৈরাজ্যের মাধ্যমে সেই উন্নয়নের চাকা পেছন দিকে ঘুরিয়ে দিতে চায়। তাই ঐক্যবদ্দভাবে তাদের মোকাবেলা করতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
সমাবেশ সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও সাবেক উপ প্রচার সম্পাদক বেলায়েত হোসেন বেলাল। সমাবেশে জেলা, সদর উপজেলা ও শহর শাখা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




