ads

শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এদেশের অগ্রযাত্রায় যত অর্জন সবকিছু আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে ॥ নকলায় মতিয়া চৌধুরী

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, এ দেশের অগ্রযাত্রায় যত অর্জন সবকিছু আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে । তিনি শনিবার সকালে শেরপুরের নকলা উপজেলা পরিষদ এর মুক্তমঞ্চে মেধাবী শিশুদের মধ্যে কম্বল বিতরণ করার প্রাক্কালে এক সমাবেশে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর পরে সবচেয়ে সুযোগ্য নেতৃত্ব এখন আওয়ামীলীগ কে নেতৃত্ব দিচ্ছেন। শেখ হাসিনা মানবতার মা। যিনি সকল প্রতিকূল অবস্থা ধৈর্য্যের সাথে মোকাবেলা করেন। তাই তাঁর হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ।
করোনাকালে দেশের অর্থনীতি শেখ হাসিনা ধরে রেখেছেন মন্তব্য করে উপনেতা বলেন, সারা পৃথিবী যখন অর্থনৈতিক মন্দার প্রভাবে হিমশিম খাচ্ছে। তখনও আমাদের অর্থনীতি থমকে যায়নি। বরং এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন বলেই আমরা এত ভাল আছি।

দেশে ভিক্ষুকের সংখ্যা অনেক কমেছে উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর নয়। মানুষের আয় ও সম্পদ দুটোই বেড়েছে। ভিক্ষুক পাওয়া যায় না উল্লেখ করে সংসদ উপনেতা বলেন, এখন পেশা হিসেবে যারা ভিক্ষাকে বেছে নিয়েছেন তারাও পান্তা ভাত খান না। ধর্মীয় অনুষ্ঠানের ভিক্ষুকদের দাওয়াত করে আনতে হয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশের এমন পরিবর্তন দেখে তিনি বিমোহিত হন এমন মন্তব্য করে মতিয়া চৌধুরী আরও বলেন, এ দিনগুলো দেখার জন্যই আমরা রাজনীতি করি। ৬২ বছর আগে দেশের ভূখা-নাঙ্গা মানুষের মুক্তির লক্ষ্যে যে রাজনীতি শুরু করেছিলাম তা আজ সার্থক হয়েছে বলে তিনি মনে করেন।

Shamol Bangla Ads

ওইসময় মতিয়া চৌধুরীর সঙ্গে নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এদিন নকলা উপজেলার ১০ ইউনিয়নে ১ হাজার হতদরিদ্র, প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদরাসার দ্বিতীয় শ্রেণীর মেধাবী টপটেন ১ হাজার ৫শ শিক্ষার্থীকে একটি করে কম্বল প্রধান করেন মতিয়া চৌধুরী। এছাড়া স্থানীয় মাদরাসা ও অন্যান্য প্রতিষ্ঠানকে আরও ৩০০ কম্বল দেওয়া হয়।

Need Ads