ads

শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি শনিবার উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ও প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সকাল ১১ টায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে ওই প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।

পরে এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ।

Shamol Bangla Ads

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ (এলডিডিপি) কর্মকর্তা শওকত আলম।

প্রদর্শনীতে উন্নত প্রজাতির গরু- মহিষ, ছাগল, ভেড়া, হাস- মুরগী কবুতরসহ বিভিন্ন পশু পাখির ৩৫টি স্টল স্থাপন করা হয়।

Need Ads