গোপালগঞ্জে ৪৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গোপালগঞ্জে ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে ৪৪টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প ও ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। ২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে ওইসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

জানা যায়, ৪৯টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩১টি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৪টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৩টি, কোটালীপাড়া উপজেলা পরিষদ ২টি, গোপালগঞ্জ পৌরসভা ২টি, গণপূর্ত বিভাগ ২টি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২টি, কোটালীপাড়া পৌরসভা ১টি, গোপালগঞ্জ জেলা পরিষদ ১টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১টি প্রকল্প বাস্তবায়ন করেছে।

আজ সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে থেকে পূর্ণ হয়ে যায় জনসভাস্থল। দূরদূরান্ত থেকে হেঁটে মানুষ জনসভাস্থলে এসেছেন। দলীয় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মাঠ। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে কী বার্তা নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনসভাস্থলে বসে গোপালগঞ্জবাসী মন্ত্রমুগ্ধ হয়ে তা শোনার জন্য অপেক্ষার প্রহর গুণছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা পরবর্তী সংবাদ ঢাকা বার নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী আওয়ামীপন্থীরা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads