ads

বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৪১ টি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ওয়াশ ব্লক

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ

আধুনিক ডিজাইনে শেরপুরের শ্রীবরদীতে ৪১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ওয়াশ ব্লক । অবসান হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকদের দীর্ঘদিনের বিড়ম্বনা আর ভোগান্তি। সম্প্রতি সরেজমিন ঘুরে শিক্ষার্থী ও শিক্ষকসহ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার সাথে কথা বলে ওঠে আসে এমন তথ্য।

Shamol Bangla Ads

জানা যায়, শ্রীবরদী উপজেলায় চলতি অর্থ বছরে ৪১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ও এক তলা ভবনের সাথে চলছে ওয়াশ ব্লকের কাজ । উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বিভিন্ন প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে চলছে এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ। ইতোমধ্যে বেশিরভাগ বিদ্যালয়ে কাজ প্রায় শেষ। দৃষ্টি নন্দন এসব ওয়াশ ব্লক গুলোতে নির্মিত হচ্ছে ছাত্র আর পুরুষ শিক্ষকদের জন্যে পৃথক কম্পোনেন্ট। ছাত্রী ও নারী শিক্ষকদের জন্যে আলাদা কম্পোনেন্ট। প্রতিটি কম্পোনেন্টে দুটি লংপ্যান সমৃদ্ধ টয়লেট ও একটি করে হাইকমান্ড। নারী শিক্ষক ও ছাত্রীদের ঋৃতুকালীণ সময়ের জন্যে রয়েছে চেঞ্জিং রুম। প্রতিটি ওয়াশ ব্লকে রয়েছে একটি করে ক্যাবিনেট বেসিন । দক্ষিণ মাটিয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীরা জানায়, ওয়াশ ব্লক না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তারা। এই সমস্যাটা তাদের দীর্ঘ দিনের। তবে এখন ওয়াশ ব্লক নির্মিত হওয়ায় তারা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারছেন। চোখে পড়ার মতো দৃষ্টি নন্দন এসব ওয়াশ ব্লক পেয়ে তারা এখন খুশি।

কয়েকজন শিক্ষক জানান, ওয়াশ ব্লক না থাকায় তাদেরকে আশপাশের বাড়িতে যেতে হতো। এতে চরম বিরম্বনায় পড়তে হয়েছে তাদের। এখন চমৎকার ওয়াশ ব্লক নির্মিত হওয়ায় তারা স্বস্তির নি:শ্বাস ফেলছেন।

Shamol Bangla Ads

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ওয়াশ ব্লকগুলো নির্মাণে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এতে কাজের মান খুবই ভাল হয়েছে। তবে এখনো যে সব ওয়াশ ব্লকের কাজ নিমাণ চলছে সে গুলোতে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। যাতে আরো দৃষ্টি নন্দন হয়। শিক্ষাক্ষেত্রে এমন ওয়াশ ব্লক হওয়ায় শিক্ষা অবকাঠামো উন্নয়নে যোগ হলো নতুন মাত্রা। তবে ধারাবাহিকভাবে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে নির্মিত হবে ওয়াশ ব্লক। এর সুবিধা পাবে শিক্ষার্থী ও শিক্ষকসহ সকলেই। এমনটা প্রত্যাশা সচেতন মানুষদের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads