ads

সোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রবাসী স্বামীর অর্থ-স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও ২ সন্তানের জননী

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে প্রবাসী স্বামীর ৮ বছরের জমানো ২৫ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও হয়েছেন মোছা. শান্তনা বেগম (২৮) নামে এক গৃহবধূ। শান্তনা উপজেলার গৌরিপুর ইউনিয়নের পূর্ব গজারিকুড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ও ২ সন্তানের জননী। গত ১৮ ফেব্রুয়ারি শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিজানুর রহমানের বড় ভাই বকুল মিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Shamol Bangla Ads

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ বছর পূর্বে মিজান বিয়ে করেন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বাওইবাধা গ্রামের আব্দুস ছামাদের মেয়ে মোছা. শান্তনা বেগমকে। বিয়ের পর ২ সন্তানের জনক হন মিজানুর রহমান। গত ৮ বছব পূর্বে ২ বছর বয়সী মেয়ে মিতানুর ও ৬ মাস বয়সের ছেলে সম্রাটকে রেখে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান মিজানুর রহমান। গত ৮ বছরে বিদেশ থেকে তার স্ত্রীর নামে টাকা পাঠান। অপরদিকে স্বামী বিদেশ থাকাবস্থায় মিজানুর রহমানের মামাতো ভাই মোজাহিদুল ইসলামের সাথে শান্তনার পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে গ্রামে দেনদরবারও হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি মিজানুর রহমান মালয়েশিয়া থেকে বাড়িতে আসেন। মিজানুর রহমান বাড়িতে পৌঁছার খবর পেয়ে শান্তনা বেগম শনিবার সন্ধ্যায় মোজাহিদুল ইসলামের হাত ধরে গা ঢাকা দেয়। মিজানুর রহমান বাড়ি এসে দেখতে পান তার স্ত্রী বাড়িতে নেই। বহু খুঁজাখুঁজি করেও না পেয়ে মিজানুর রহমানের বড় ভাই বকুল মিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে মোজাহিদুলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। শান্তনার মা বেদনা বেগমও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
error: কপি হবে না!