ads

রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রতিবেশি চাচার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

খবর টি পড়েছেন : ৬২৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলপড়ুয়া এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বিল্লাল মিয়া (২৫) নামে এক প্রতিবেশী চাচার বিরুদ্ধে। ওই ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বিল্লাল সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর পশ্চিম দড়িপাড়া গ্রামের মো. লালু মিয়ার ছেলে। তিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। আর পিতৃহারা ওই কিশোরী একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

Shamol Bangla Ads

ইতোমধ্যে জেলা সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রোববার দুপুরে আদালতের নির্দেশে কিশোরীর বয়স নির্ধারণী পরীক্ষার জন্য তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, হতদরিদ্র পরিবারের সন্তান ওই কিশোরীর বাবা মারা গেছেন। তার মা চরশেরপুর ইউনিয়নের সরকারি মাটি কাটার প্রকল্পে কাজ করে অতিকষ্টে জীবন-যাপন করেন। ওই কিশোরী স্থানীয় বিদ্যালয়ে পড়তে যাওয়ার সময় রাস্তায় তাকে প্রায়ই কু-প্রস্তাব দিতো প্রতিবেশি চাচা মো. বিল্লাল মিয়া। একপর্যায়ে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে নানা জায়গায় ঘুরা-ফেরা শুরু করেন বিল্লাল। গত ৮ ফেব্রুয়ারি কিশোরীর মা কাজের জন্য বাইরে থাকার সুযোগে বিল্লাল ওই কিশোরীর ঘরে প্রবেশ করে শারীরিক সম্পর্কের চেষ্টা চালায়। এতে ওই কিশোরী বাধা দিলে পরে জোরপূর্বক তার হাত-পা বেঁধে ওই কিশোরীকে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না জানাতে হুমকি দিয়ে যায় বিল্লাল। পরে কিশোরীর মা কাজ শেষে বাড়িতে এলে ঘটনা খুলে বলে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনার অভিযোগ পাওয়ার পর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। অভিযুক্ত বিল্লাল ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে খাজাবাবা ফরিদপুরী (রহ.) এর উরস মোবারক শুরু পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে কিশোরী ধর্ষণের অভিযোগে থানায় মামলা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads