শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের একই পরিবারের ৬ জন প্রতিবন্ধীকে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে উপহার সামগ্রী ও ওষুধ বিতরই করা হয়েছে।

১১ ফেব্রয়ারি শনিবার দুপুরে ওই পরিবারের বাড়িতে জেলা পুনাকের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক।
জানা যায়, শেরপুরের পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম এর সহধর্মিণী পুনাক শেরপুর জেলার সভানেত্রী সানজিদা হক মৌ এর প্রচেষ্টায় নালিতাবাড়ী উপজেলার একই পরিবারের ৪ জন পুরুষ ও ২ জন নারী প্রতিবন্ধীকে উপহার দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। এতে ৪ জন নারী প্রতিবন্ধীকে একটি করে শাড়ী, পেটিকোট ও ব্লাউজ এবং দুইজন পুরুষ প্রতিবন্ধীকে একটি করে লুঙ্গি ও ফতুয়া উপহার উপহার হিসেবে বিতরণ করা হয়।

এছাড়া জেলা পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিজয় সাহা ও ফার্মাসিষ্ট হিতেষ কান্তি দেব ওই প্রতিবন্ধীদের শারীরিক চেক-আপ করে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। এছাড়া ওই প্রতিবন্ধীদের খাওয়ার জন্য তাজা মাছ, মাংস ও মিষ্টি বিতরণ করা হয়। ওইসময় পুলিশ সদস্য মাহফুজ রানাসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




