ads

বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘শেরপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধীর সংখ্যা ২ হাজার ৮৬৯ জন’

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ২:২৩ পূর্বাহ্ণ

শেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এ সময় ডিসি সাহেলা আক্তার বলেন, শেরপুরে ২ হাজার ৮৬৯ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধী রয়েছে। একটি দেশ কতোটা সভ্য তা বোঝা যায় সে দেশের প্রতিবন্ধী মানুষের প্রতি সাধারণ মানুষের আচরণ দেখে।  আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে নমনীয় আচরণ করতে হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মাসে মাসে প্রতিবন্ধী ভাতা প্রদানসহ নানা ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম, দিশারী স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রশীদ, বাক প্রতিবন্ধী শিশুর অভিভাবক আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী হাসানুজ্জামান শরাফত।

Shamol Bangla Ads

আলোচনা শেষে ৮ জন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হেয়ারিং এইড মেশিন বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কীসহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads