ads

শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পরিবহন মালিক-শ্রমিকদের সাথে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

খবর টি পড়েছেন : ৩২৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে পরিবহন মালিক, চালক, হেলপার ও শ্রমিকদের সাথে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকায় আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পরিবহন সেক্টরে শৃংখলা রক্ষা, গণপরিবহনের চালক ও সহযোগিদের সচেতনতাসহ যাত্রীসেবার মান উন্নয়নে আমাদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। তিনি লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গাড়ি চালানোর পূর্বে ওই গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়াসহ সতর্ক থেকে গাড়ি চালানোর পরামর্শ দেন।

টিআই (প্রশাসন) এসএম আবু সাঈদ হিরণের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি মো. ছানুয়ার হোসেন ছানু এবং জেলা ট্রাক ট্যাংক, লড়ী ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মো. আব্দুল হাই।

Shamol Bangla Ads

ট্রাফিক সার্জেন্ট মো. রুবেল মিয়ার সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল আলম মানিক প্রমুখ।

কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সোহেল মাহমুদ, ডিআইও-১ মো. জাহাঙ্গীর আলমসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তা, বিভিন্ন পরিবহনের মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লীতে শহীদ জায়াদের মাঝে উপহার সামগ্রী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads