শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী নবরূপীর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়েছে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি শনিবার র্যালি, আলোচনা সভা, আনন্দ আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকালে পৌরশহরের আমবাগান এলাকায় সংগঠনটির কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর পৌরসভা চত্বরে এসে শেষ হয়। পরে সংগঠনটির সদস্য ও অতিথিবৃন্দকে নিয়ে উপজেলার পানিহাটা- তারানি পাহাড়ে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। সেখানে দিনভর নানা খেলাধুলার পর বিকেলে আনন্দ আড্ডা, র্যাফেল ড্র ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওইসময় সংগঠনটির সভাপতি জয়জিৎ দত্ত শ্যামলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক,, নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির সভাপতি হাকাম হীরা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বুলু, আইন বিষয়ক সম্পাদক হরিদাস কর্মকার স্বপন, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, নাট্যকার ড. ইসলাম শফিক, পৌরসভার প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংগঠনটির সদস্যবৃন্দ।

পরে সন্ধ্যায় র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দিনভর আয়োজনের সমাপ্তি হয়।









