শেরপুরের ঝিনাইগাতীতে এলজিইডির কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ৩০ জানুয়ারি সোমবার বিকালে উপজেলা পরিষদের সামনের সড়কে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের হিসাব সহকারী সঞ্জয় কুমার মন্ডল, হুমায়ুন খান, নুর মোহাম্মদ, গোলাম মোস্তফা, তরিকুল ইসলাম,নাহিদ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন ২৯ জানুয়ারী রবিবার চট্রগ্রামে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো, গোলাম ইয়াজদানীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।









