ads

রবিবার , ২৯ জানুয়ারি ২০২৩ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে রক্তসৈনিকের উদ্যোগে শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জানুয়ারি ২৯, ২০২৩ ১২:৩৪ পূর্বাহ্ণ

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

২৮ জানুয়ারি শনিবার বিকেলে শ্রীবরদী উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, শ্রীবরদী উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য শাকের মোহাম্মদ দানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজু।

Shamol Bangla Ads

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, শ্রীবরদী ম্যানেজমেন্ট সমন্বয়ক সানজিমুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রক্তসৈনিক শেরপুরের উপদেষ্টা মন্ডলী সদস্য তাহমিনা জলী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল হাসান শাওন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, রক্তসৈনিক শ্রীবরদীর প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক পি.কে.এস দীপন, উপদেষ্টা শামীম মিয়া, কুড়িকাহনিয়া ইউনিয়ন আহ্বায়ক জাকির হোসেন, কেকের চর ইউনিয়ন ম্যানেজমেন্ট সমন্বয়ক রাশেদ মিয়া, ভেলুয়া ইউনিয়নের সমন্বয়ক আতিক মিয়া, গোশাইপুর ইউনিয়নের আতিকুর রহমান, সিংগাবরুনা ইউনিয়নের ম্যানেজমেন্ট সমন্বয়ক লিমন মিয়া, তাতীহাটি ইউনিয়নের রিজন মিয়া প্রমুখ।

ওইসময় শ্রীবরদী পৌরসভার ৫নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ রহমান জুয়েল, ৭নং ওয়ার্ড শাখার রক্তদান সম্পাদক রিফাতুজ্জামান কাব্য, ৮নং ওয়ার্ড শাখার দপ্তর সম্পাদক তানকিন তুহিন, তানভীর লিমন, কাওসার, শহীদ, মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads