শেরপুরে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রদের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২৮ জানুয়ারি শনিবার দুপুরে শহরের পূর্বশেরীর মাদ্রাসাতুল আমান দৃষ্টিপ্রতিবন্ধী অন্ধ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
শেরপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী সানজিদা হক মৌ এর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, পূর্বশেরী মাদ্রসাতুল আমান দৃষ্টিপ্রতিবন্ধী অন্ধ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মো: সাইদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে পুনাক-শেরপুরের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। ওইসময় দৃষ্টি প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খান পুলিশ সুপার ও জেলাপুনাক সভানেত্রী।









