শেরপুরের ঝিনাইগাতীতে ২০০ হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১৮ জানুয়ারি বুধবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ মুক্ত মঞ্চে ওই শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার এ.এ.এম হুমায়ুন কবির পিপিএম।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিক ও ময়মনসিংহ ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন তালুকদার।

ওইসময় অন্যান্যের মধ্যে ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনার উল্লাহ, গজনী অবকাশ কেন্দ্রের ইজারাদার ফরিদ আহম্মেদ, গজনী অবকাশ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুর রহিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




