শেরপুরের শ্রীবরদীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৩ জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের মিজানবাজারে সাবেক এমপি মরহুম এমএ বারীর ছেলে আওয়ামী লীগ নেতা মোহসীনুল বারী রুমি প্রায় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

ওইসময় মোহসীনুল বারী রুমি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমরা রাজনীতি করি। আমি আপনাদের পাশে আছি। সারাজীবন থাকবো। এখন প্রচন্ড শীত। তাই গরিব অসহায় মানুষের মাঝে আমি শীতবস্ত্র বিতরণ করছি।
কম্বল পেয়ে ষাটোর্ধ হুজুরা বানু বলেন, বারী এমপির পুলাডা বাপের মতই অইছে। বাপু আমারে কম্বল দিছে। আমি তার জন্য দোয়া করি।

ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল আলম রিপন, জাপা নেতা তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, ছাত্রলীগ নেতা রনি মোদক, আবু হানিফ, যুবলীগ নেতা খোকন, রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ভেলুয়া ইউনিয়নের সভাপতি রেজুয়ান আহম্মেদ খোকন প্রমুখ।









