ads

শনিবার , ৭ জানুয়ারি ২০২৩ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৫

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ

ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে মাইক্রোবাস দিয়ে আনতে গিয়ে ঘন কুয়াশার মধ্যে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। ৭ জানুয়ারি শনিবার ভোররাতে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর নতুনবাজার এলাকার ম্যাডাডোর কোম্পানির সামনে ওই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

Shamol Bangla Ads

নিহতরা হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের প্রবাসী সালাম মিয়া (৩৫), সিহাব মিয়া (১২), সাফিয়া বেগম (২০) ও সাফিয়ার ১ বছরের শিশু হাবিবা জান্নাত এবং একই উপজেলার দশভাগ গ্রামের মাইক্রোবাস চালক সাতির আলী (৩৫)।

নিহতদের স্বজন শুকনাদি গ্রামের নওশাদ আহমেদ জানান, মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে শুক্রবার বিকেলে তারা ঢাকা যান। রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় তাদের মাইক্রোবাসটি পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা শিশু ও চালকসহ ৫ জন মারা যান। আহত হয়েছেন একই মাইক্রোবাসের যাত্রী রাজু আহমেদ ও তার পিতা নূর ইসলামসহ এক বৃদ্ধ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

মাধবপুর থানার রাতের টহল অফিসার মনিরুল হক মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। নিহত ৫ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

Need Ads
error: কপি হবে না!