ads

শনিবার , ৭ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি

খবর টি পড়েছেন : ৪০৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের নতুন কমিটির সদস্যরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। ৭ জানুয়ারি শনিবার দুপুরে আওয়ামী লীগের নতুন কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দলের সভাপতি শেখ হাসিনা।

Shamol Bangla Ads

এরপর কেন্দ্রীয় আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে সমাধিসৌধের বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এর আগে শুক্রবার দুই দিনের ব্যক্তিগত সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টার দিকে সড়কপথে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।

Shamol Bangla Ads

দুই দিনের সফরের শেষ দিনে আজ শনিবার গোপালগঞ্জে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকারপ্রধান।

প্রসঙ্গত, শেখ হাসিনা টানা দশম মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত ২২তম জাতীয় কাউন্সিলে ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে ভুয়া পিবিআই কর্মকর্তা গ্রেফতার পরবর্তী সংবাদ হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৫

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads