ads

বৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেনে নিন মজাদার ছানা তৈরির রেসিপি

খবর টি পড়েছেন : ৪৩৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিভিন্ন ধরনের মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার তৈরিতে ব্যবহার করা হয় ছানা। তবে অনেকেই ছানা তৈরির সঠিক পদ্ধতি জানেন না। যে কারণে কাঙ্ক্ষিত খাবারটি তৈরি করা সম্ভব হয় না। সঠিকভাবে মিষ্টি তৈরি করতে ছানা তৈরি করতে জানা জরুরি। চলুন জেনে নেওয়া যাক, ছানা তৈরির রেসিপি-

Shamol Bangla Ads

তৈরি করতে যা লাগবে
দুধ- ১ লিটার
ভিনেগার- ৪ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

Shamol Bangla Ads

একটি বড় হাঁড়িতে দুধ গরম করুন। একটি বাটিতে ৪ টেবিল চামচ ভিনেগার ও সমপরিমাণ পানি একসঙ্গে মিশিয়ে রাখুন। দুধ ফুটে উঠলে চুলা বন্ধ করে দিন। এবার ভিনেগার ও পানির মিশ্রণ ধীরে ধীরে দুধের সঙ্গে মেশান। ভিনেগার মেশানোর সময় দুধ নাড়তে থাকুন। মিশ্রণ পুরোটা মেশানো হলে মিনিট পাঁচেক অপেক্ষা করুন। এই সময়ের ভেতরেই দুধের ছানা আলাদা হয়ে যাবে।

একটি পাতলা সুতি কাপড়ে মিশ্রণটি ছেকে ছানা আলাদা করে নিন। এবারে পরিষ্কার পানি দিয়ে ছানা ধুয়ে নিন। এতে ভিনেগারের গন্ধ চলে যাবে। এবার ছানাটুকু কাপড়ে পুটলির মতো করে বেঁধে ১-২ ঘণ্টার জন্য ঝুলিয়ে দিন। এতে অতিরিক্ত পানি ঝরে যাবে। এবার ছানা তৈরি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেরা করদাতার তালিকায় ৬ তারকা পরবর্তী সংবাদ ময়মনসিংহে নারী উদ্যোক্তাদের আয়োজনে বসন্ত মেলা অনুষ্ঠিত

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads