ads

মঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত থেকে বিদ্যুৎ আসবে মার্চে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৫৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভারতের ঝাড়খণ্ডের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে আগামী মার্চে বাংলাদেশে বিদ্যুৎ আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার আদানি পাওয়ার লিমিটেডের নির্মাণাধীন ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে এসব বলেন তিনি।

Shamol Bangla Ads

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার জন্য ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। মার্চের মাঝামঝি সময় থেকেই বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে।

তিনি জানান, প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ মার্চের মাঝামাঝি পাওয়া যেতে পারে। আগামী গ্রীষ্মের চাহিদা পূরণে আরও বিদ্যুৎ প্রয়োজন। জ্বালানির বিকল্প উৎসও আমরা খুঁজছি। সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

Shamol Bangla Ads

২০১৭ সালের ৫ নভেম্বর বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ ও ভারতের আদানি পাওয়ার লিমিটেডের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডে ৮০০ মেগাওয়াট করে দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে। এই বিদ্যুৎ সঞ্চালনের জন্য ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় দুটি সাবস্টেশন ও অন্যান্য সঞ্চালন কাজ পিজিসিবি নির্মাণ করেছে।
বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে অন্যন্যের মধ্যে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকীতে প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা পরবর্তী সংবাদ জামিন পেলেন মির্জা ফখরুল ও মির্জা আব্বাস

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads