ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষে শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় শুভেচ্ছা বিনিময়, পিঠা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমার বাড়িতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম।
বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ ও উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন।

এতে অংশ গ্রহণ করেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীসহ স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দরা।




