প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল শেরপুরের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

৩১ ডিসেম্বর শনিবার সকালে শেরপুরের ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃেন্দর কাছে ওইসব কম্বল হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীরখামার ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপিসহ শেরপুরের ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

পরবর্তীতে ইউনিয়নগুলোর শীতার্ত অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করবেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।









