ads

মঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ডিসেম্বর ২৭, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে সাবিনা (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার ভোরে উপজেলার শংকরঘোষ গ্রামে স্বামী শামিম মিয়ার বড় ভাই শাহিন মিয়ার ঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত সাবিনা শেরপুর সদর উপজেলার কসবা কালিপাড়া গ্রামের ছালামত মিয়ার মেয়ে।

Shamol Bangla Ads

পারিবারিক কলহের জের ধরে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে সাবিনা আত্মহত্যা করেছে বলে দাবি করেছে গৃহবধূর স্বামীর পরিবার।

সাবিনার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫-৬ বছর আগে শ্রীবরদী উপজেলার শংকরঘোষ গ্রামের শামীম মিয়ার সাথে বিয়ে হয় সাবিনার। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সোমবার রাতে সাবিনার স্বামী শামিম মিয়া তাকে মারপিট করে। এরপর অভিমান করে সাবিনা তার স্বামীর বড় ভাই শাহীন মিয়ার ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে সাবিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই চাঁন মিয়া বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তবে ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে অভিযোগ পেলে মামলা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads