ads

শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শরাফত সৌরভ’র ছড়া ‘জনতার ফিসফাস’

সীমানায় হায়েনার
বারবার হুংকার,
বেয়োনেট, বুলেটে
বুক ছিড়ে বাংলার।

Shamol Bangla Ads

চারিদিকে রাক্ষস
ভিনদেশী তাবেদার,
অসহায় মানবতা
পথ খুজে পালাবার।

হা-ভাতে কপোকাতে
বাবার কাঁধে ছেলের লাশ,
কিছু কথা বলতে গেলেই
বিরাট বড় সর্বনাশ।

Shamol Bangla Ads

এই দিবো, ঐ দিবো
মিছে যত কারবার,
নতুন সাজে আবার আসে
পুরাতন জমিদার।

পিসে যায়, কত প্রান,
লাশের মিছিলে,
ক্ষুধা পেটে, নারী পুরুষ,
অকালে, সকালে।

মানুষের যত কথা
মুখথুবড়ে পড়ে থাক,
ত্রান- চোর উল্লাসে
ক্ষমতার কালো হাত।

কথা যত, বড়, বড়
কাজে তত ঠন-ঠন,
সাপুড়ের মিছে বীনে,
সাপ করে ফন-ফন

নীতি কথা বলতে গেলে,
পিছু ঘুরে, নিয়ে বাঁশ।
চোরেচোরে গলাগলি,
জনতার ফিসফাস।

Need Ads