ads

শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ১৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোহাম্মদ জাকির হোসাইনের পদ্য ‘খুব মনে পড়ছে মা’

ফুলে ভরা মেঠো পথে মন যায় ফিরে,
শতকোটি স্মৃতিগুলো আজও আছে ঘিরে।
পাখি ডাকা ভোর গুলো ভেসে ওঠে আজ,
কেঁদে ওঠে একা মন থেমে শত কাজ।

Shamol Bangla Ads

মহারশি তীর ঘিরে হলদিয়া গায়,
কুড়ে ঘরে নির্জনে কাঁদে বসে মায়।
মন চায় লুটে নেই মায়ের আদর,
তবু যেন ভারী লাগে ব্যথার চাদর।

ঘুমহীন কাটে নিশি , বকে নাতো কেউ!
মাগো তোর বকা গুলো প্রাণে তুলে ঢেউ।
থাকি কত অনাহারে কে’বা আর বোঝে,
মাগো তোর মত করে কেউ নাতো খোঁজে।

Shamol Bangla Ads

মন চায় ফিরে যাই ফেলে আসা ক্ষণে,
ব্যথা বুকে চৌচির ডুবে স্মৃতি বনে।
ব্যাথাগুলো নির্বাক রং-হীনা তাই,
চোখে জল অগোচরে তাই দেখে নাই।

তোর মতো কেউ নেই বড় একা আমি,
বুঝে গেছি প্রতিক্ষনে তুই কত দামি।
বাতায়ন পাশে বসে ফুকারে এ মন,
বেদনার শহরে যে খুব প্রয়ো’জন।

বিশেষ দ্রষ্টব্য:-
জনম দুঃখী মাকে উৎসর্গ করে আজকের কবিতাটা লিখলাম। সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন প্লিজ।

Need Ads