৭১ এ যুদ্ধের সময়
পাগলী মায়ের ছেলেটা,
ঘর থেকে পালিয়ে গেছে
যখন বেধেঁ গেছে যুদ্ধটা।

১৬ ই ডিসেম্বরে সবাই এলো
শুধু এলোনা খোকা ফিরে,
সেই যে গেল কোন খবর নাই
খোকা শহীদ হলো একাত্তরে।
মা তার আশায় আছে বসে
ফিরবে খোকা যবে,
অনেক কিছু রান্না করে
নিজে খাওয়ায়ে দিব তবে।

আসলে পরে সবাই মিলে
বরণ করবো মালা দিয়ে,
সেই অপেক্ষায় আছে আজও
হাতে ফুলের মালা নিয়ে।
এমনি করে প্রতিবছর
বিজয় দিবস যখন আসে,
খোকার অপেক্ষায় মা তখন
বসে থাকে রাস্তার পাশে ।




