আকাশ ফেঁড়ে বৃষ্টি পড়ে ছন্দে নাচে ঢেউ
বিষফোঁড়াতে আঁতকে ওঠে জানেনা তা কেউ
কাঁঠঠোকরাতে ঠুকে ঠুকে গর্ত করে হৃদে
বিরন্দাজের ধনুকের তীর বুকে এসে বিঁধে।
সাজিয়ে পসরা মাথায় মুকুট মুখে দিয়ে রুমাল
জামাই বাবু সেজে সে যে লজ্জায় হলো লাল।
কনে বসে অন্দরমহল বেনারসী গায়ে
মাথায় টিকলি,হাতে চুড়ি আলতা রাঙা পায়ে।
মাঝখানেতে তফাত শুধু পা বাড়ালেই দেখা
দু’মিনিটের সময় যেন দু’যুগের সমরেখা।
আনন্দে মেতে ওঠে পাড়ার সকল লোক
যে যার মতো হিসেব কষে করে যোগ বিয়োগ।
ময়নার মা’য় কেঁদে ওঠে ছেড়ে যাবে ময়না
মেয়ের শোকে বাবাও বোবা কথা যে বেরুয় না।
ভাই- বোনেরা খেলাচ্ছলে মনে করে হঠাৎ
গল্প বলে তাদের বুবু কাটিয়ে দিতো রাত।
তাদের ছেড়ে চলে যাবে, হবে অন্যের বধূ
ঘর আঙিনা সব’ই রবে, বুবু রবে না শুধু।
ময়না বসে মনের সাথে হিসেব করে শেষে
কী লাভ হলো সোনাইটাকে এতো ভালোবেসে?

চলবে….ইনশাল্লাহ




