ads

শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোমেল খানের কবিতা ‘স্বপ্ন’

খবর টি পড়েছেন : ৪২৯
রোমেল খানের কবিতা ‘স্বপ্ন’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

হেলাফেলায় যাচ্ছে তো দিন ঠিকই
হয়নি করা কোনও কাজের শিকি!
মস্ত অলস! রয় না, যে মন কাজে
ঘুমে কী তার স্বপ্ন দেখা সাজে?
না সাজে না বড্ড বোকা সে যে
ঘড়ির কাটায় যাচ্ছে সময় বেজে।
রাত ঘনিয়ে প্রাত এলে তাও রুমে-
হাজার রকম স্বপ্নে বিভোর ঘুমে।
জিনীআরা, নীল শাড়ীটা পরে
রয় দাঁড়িয়ে অপেক্ষাতে ঘরে।
চা করে সে চামচ নাড়ে তাতে
বিস্কুট, এবং কাপটি নিয়ে হাতে।

Shamol Bangla Ads

দালান বাড়ি চতুর্দিকে ঘেরা
ভিন্নরকম, পরিবেশে সেরা।
উঠানজুড়ে ফলের বাগান করা
গাছের শাখে ফুল ও ফলে ভরা।
চেয়ার পেতে হেলান দিয়ে দোলে
ঝপাত্ করে ফল পড়ে এক কোলে।
চমকে উঠে থমকে বসে, রেগে
খুঁজতে থাকে স্বপ্নে দেখা জেগে।
কোথায় সে ফল?কোথায় জিনীআরা?
অস্থিরতা বাড়ছে তাকে ছাড়া।
দালান বাড়ি ফলের বাগান কই?
ফুলে ফলে নেই অলির হইচই।
নিজের ভাঙা কুঁড়েঘরেই শোয়া
ঘুমিয়ে দেখা স্বপ্নগুলোই, ভূয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মোঃ আবু রায়হানের কবিতা ‌’হৃদয় ভাঙা ঢেউ’ পরবর্তী সংবাদ মোক্তার হোসাইন’র পদ্য সভ্যতা পুড়ার গন্ধ