ads

শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শীতার্তদের মাঝে হিউম্যানিটি অফ শেরপুরের কম্বল বিতরণ

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
ডিসেম্বর ২৪, ২০২২ ১:১৪ পূর্বাহ্ণ

শেরপুরের নকলায় হিউমিনিটি অফ শেরপুর নামে শেরপুরের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৩ ডিসেম্বর শুক্রবার সকালে পিপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও বিকেলে দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বিতরণ কাজ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

বিতরণ কাজের উদ্বোধন করেন শেরপুর ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ও শেরপুরের মাদার তেরেসা হিসেবে খ্যাত বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া এবং হিউম্যানিটি অফ শেরপুরের সভাপতি মো. সামিউল ইসলাম চৌধুরী।

উপস্থিত ছিলেন হিউম্যানিটি অফ শেরপুরের সহ-সভাপতি রাশেদুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহ-সম্পাদক সোহাগ তুষার ও লোকমান হেকিম; পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছফির উদ্দিন, মানবাধিকার কর্মী তাহমিনা জলী, হিউম্যানিটি অফ শেরপুরের সদস্য আরমান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মো. মোশারফ হোসাইন, পিপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, স্থানীয় সমাজ উন্নয়ন সংঘের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নূর হোসাইন, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও সদস্য আব্দুর রহিম প্রমুখ।

Need Ads