ads

শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৩০৪
নালিতাবাড়ীতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পৌর ক্রীড়া সংস্থার আয়োজনে ২৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে পৌরশহরের সরকারি তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ওই উদ্বোধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

পৌর ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে পৌরমেয়র আবু বক্কর সিদ্দিকের পৃষ্ঠপোষকতায় পৌর ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে৷ এতে উপজেলার বিভিন্ন ক্লাবসহ মোট ২০ টি দল অংশ নিয়েছে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে পৌর ক্রীড়া সংস্থার সভাপতি সোহেল আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা জাহেদুল ইসলাম তালুকদার, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, ক্রীড়াবিদ অসীম দত্ত হাবলু, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুদ্দীন চঞ্চল, পৌর ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রবিউল কায়েস রবিন প্রমুখ।

Shamol Bangla Ads

উদ্বোধনী খেলায় ডিসকাভার স্পোর্টস হাউজ ৭ উইকেটে যুব মুসলীম সংঘকে পরাজিত করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ফাঁসিতে ঝুলে শিক্ষার্থীর আত্মহত্যা পরবর্তী সংবাদ নকলায় শীতার্তদের মাঝে হিউম্যানিটি অফ শেরপুরের কম্বল বিতরণ