শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামের নেভাল একাডেমিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ ডিসেম্বর
বৃহস্পতিবার সকাল ১০টার পর সেখানে পৌঁছান শেখ হাসিনা।

এর আগে সকালে অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামের উদ্দেশে হেলিকপ্টারে করে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুচকাওয়াজ শেষে বিকেলে আবার ঢাকায় ফিরে আসবেন সরকার প্রধান।




















