ads

বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বছরের সবচেয়ে ছোট দিন আজ

খবর টি পড়েছেন : ৩৬৯
বছরের সবচেয়ে ছোট দিন আজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বছরের সবচেয়ে ছোট দিন আজ বৃহস্পতিবার। এদিন রাত থাকবে ১৩ ঘণ্টা ১৯ মিনিট এবং আজকের দিনের ব্যাপ্তি থাকবে মাত্র ১০ ঘণ্টা ৪১ মিনিট। মূলত পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলো দিন ও রাতের এ পার্থক্য লক্ষ করতে পারবে।

Shamol Bangla Ads

২২ ডিসেম্বর সূর্যের চারদিকে পৃথিবী ঘোরার সময় সূর্য মকর রাশির ক্রান্তীয় অঞ্চলে উল্লম্ব হবে। এ কারণে পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও রাত দীর্ঘতম হবে। যদিও আলো ও অন্ধকারের সময় আপনার অবস্থানের ওপর নির্ভর করে।

এদিন সূর্যের আলোর কোণ হবে ২৩ ডিগ্রি ২৬ মিনিট ১৭ সেকেন্ড দক্ষিণ দিকে। পরের বছর ২১ মার্চ সূর্য নিরক্ষরেখায় থাকবে, তারপর দিন ও রাত সমান সময় হবে। একে ইংরেজিতে উইন্টার সোলসটাইস বলে। লাতিন শব্দ সল মানে সূর্য, আর সেস্টায়ার মানে দাঁড়ানো। এ দুটি শব্দের সমন্বয়ে অয়নায়ন শব্দটি তৈরি হয়েছে, যার অর্থ সূর্যের দাঁড়ানো। এই প্রাকৃতিক পরিবর্তনের কারণে ২২ ডিসেম্বর সবচেয়ে ছোট দিন এবং রাত সবচেয়ে দীর্ঘ হয়।

Shamol Bangla Ads

অন্যান্য গ্রহের মতো পৃথিবীও ২৩.৫ ডিগ্রি কোণে হেলে আছে। বাঁকানো অক্ষে পৃথিবীর ঘোরার কারণে সূর্যের রশ্মি এক জায়গায় বেশি এবং অন্য জায়গায় কম পড়ে। শীতকালীন অয়নায়নের সময় দক্ষিণ গোলার্ধে বেশি সূর্যালোক থাকে।

একই সময়ে উত্তর গোলার্ধে কম সূর্যালোক থাকে। এই কারণে এই দিনে সূর্য দক্ষিণ গোলার্ধে বেশি সময় থাকে, তাই এখানে দিন দীর্ঘ হয়। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দেশে আজ থেকে গ্রীষ্ম শুরু হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করছি শান্তিরক্ষার জন্য : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads