ads

বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার দীর্ঘ বিরতিতে সামান্থা

খবর টি পড়েছেন : ৩১৮
এবার দীর্ঘ বিরতিতে সামান্থা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অসুস্থতার কারণে এবার হাতে থাকা বলিউডের সিনেমার কাজ ছেড়ে দিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কবে নাগাদ শুটিংয়ে ফিরতে পারবেন তা নিশ্চিত করতে পারেননি দক্ষিণ ভারতীয় ছবির এই সুপারস্টার।

Shamol Bangla Ads

ভারতীয় গণমাধ্যম জানায়, বেশ কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন সামান্থা। সেই সময়ই হাসপাতালে চিকিৎসাধীন একটি ছবি পোস্ট করে তিনি মায়োসিটিস রোগে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন তিনি। যে কারণে শুটিং থেকে বিরতি নিতে হয়েছিল তাকে।

এবার জানা গেল, সেই বিরতি আরও দীর্ঘ হতে যাচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা নেয়ার পরও সামান্থার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি চোখে পড়েনি। বরং তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটেছে।

Shamol Bangla Ads

অভিনেত্রীর ঘনিষ্ঠজন জানিয়েছেন, চিকিৎসার জন্য তাকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হবে। আমেরিকা থেকে মায়োসিটিসের চিকিৎসা করেই দেশে ফিরেছিলেন সামান্থা। কিন্তু সেখানের চিকিৎসা খুব একটা কাজে দেয়নি। যে জন্য সামান্থার মা-বাবা তাকে এবার আয়ুর্বেদিক চিকিৎসার জন্য দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সুস্থ হওয়ার পরই সেখান থেকে মেয়েকে দেশে ফিরিয়ে আনবেন বলে তারা জানিয়েছেন। তাই চিকিৎসার জন্য লম্বা বিরতি নিতে হচ্ছে সামান্থাকে। সেটি জেনে এরই মধ্যে বলিউডের কোনো ছবিতে শুটিং করা সম্ভব নয় বলে নির্মাতাদের জানিয়ে দিয়েছেন।

যদিও অসুস্থতা নিয়ে এবার আর মুখ খোলেননি সামান্থা। শুধু জানিয়েছেন, চলচ্চিত্রের রুপালি জগৎ থেকে আপাতত নিজেকে সরিয়ে নিচ্ছেন। তবে ভক্তদের জন্য শিগগিরই ক্যামেরার সামনে ফিরে আসতে পারবেন বলেই তার বিশ্বাস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজীবন সম্মাননা পাচ্ছেন ৩ গুণী পরবর্তী সংবাদ সেরা করদাতার তালিকায় ৬ তারকা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads