ads

বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
ডিসেম্বর ১৪, ২০২২ ৭:৫৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ১৪ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

Shamol Bangla Ads

আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সম্পাদক পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ও আনিসুর রহমান সোজা, সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান প্রমুখ।

ওই সময় প্রশানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads