বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে।

রবিবার পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করে।
এ মামলায় ইশরাক হোসেনসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নওশের আলী বাদী হয়ে মামলাটি করেন।




















