ads

সোমবার , ১২ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মন্ত্রিপরিষদ সচিব হলেন কবির বিন আনোয়ার

খবর টি পড়েছেন : ২৬৬
মন্ত্রিপরিষদ সচিব হলেন কবির বিন আনোয়ার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মন্ত্রিপরিষদ সচিব হলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করে আসছিলেন খন্দকার আনোয়ারুল ইসলাম। কবির বিন আনোয়ার তাঁর স্থলাভিষিক্ত হলেন।

ক্যারিয়ার সিভিল সার্জেন্ট কবির বিন আনোয়ার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম ব্যাচের একজন কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে এমএ পাস করে এলএলবি ডিগ্রি অর্জন করেন কবির বিন আনোয়ার। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। দীর্ঘ পেশাগত জীবনে একাধারে মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত তিনি সরকারের সিনিয়র সচিব হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

Shamol Bangla Ads

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নাজমুল আহসানকে পদোন্নতি দিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যে কোন ধরনের বিশৃঙ্খলা মোকাবিলার সক্ষমতা রয়েছে পুলিশের… পরবর্তী সংবাদ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে:…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads