ads

বৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘প্রশাসনিক কর্মকর্তা’ হলেন ডিসি-ইউএনও অফিসের ৫২ জন

খবর টি পড়েছেন : ৪৪৪
‘প্রশাসনিক কর্মকর্তা’ হলেন ডিসি-ইউএনও অফিসের ৫২ জন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মাঠ প্রশাসনের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত ৫২ জন কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা (এও) পদে পদোন্নতি দিয়েছে সরকার। ১ ডিসেম্বর বৃহস্পতিবার এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৫ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ মোতাবেক এই ৫২ জন উপ-প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে (আগের অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, পরিসংখ্যান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর) ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’-এর দশম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতির পর তাদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে গত ১৬ মে জনপ্রশাসন মন্ত্রণালয় অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম-উচ্চমান সহকারী, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটরের পদনাম উপ-প্রশাসনিক কর্মকর্তা ও প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারীর পদনাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং উচ্চমান সহকারীর পদনাম উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদনামে পরিবর্তন করে সরকার।

Shamol Bangla Ads

আগের হিসাব অনুযায়ী- প্রশাসনিক কর্মকর্তা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদ। বর্তমানে সরকারি চাকরিতে কোনো শ্রেণি ব্যবস্থা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ-জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতা পেলো সরকার পরবর্তী সংবাদ জ্বালানি তেল আমদানি করে বিক্রি করতে পারবে বেসরকারি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads