ads

শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জ্বালানি তেল আমদানি করে বিক্রি করতে পারবে বেসরকারি খাত : নসরুল হামিদ

খবর টি পড়েছেন : ৩৫৩
জ্বালানি তেল আমদানি করে বিক্রি করতে পারবে বেসরকারি খাত : নসরুল হামিদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সরকারের পাশাপাশি বেসরকারি খাতও জ্বালানি তেল আমদানি করে ভোক্তার কাছে বিক্রি করতে পারবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবন মিলনায়তনে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাতও জ্বালানি তেল আমদানি করে ভোক্তার কাছে বিক্রি করতে পারবে। এ জন্য সরকার দাম নির্ধারণ করে দেবে।

এসময় বেসরকারি খাতে কেউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে চাইলে পারবে বলেও জানান প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ জানান, বলেন, ডিজেলচালিত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হচ্ছে। আগামী জুনে ডিজেলচালিত বিদ্যুৎ বন্ধ করে দেয়া হবে। শুধু ডিজেলচালিত কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র রাখা হবে। জ্বালানি খাতে দক্ষতা বৃদ্ধি ও সাশ্রয়ী হতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এতেও সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করা হবে।

Shamol Bangla Ads

বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আগে বারবার দরপত্র ডাকা হলেও গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানি আসতে চাইত না। মার্কিন কোম্পানি কনোকোফিলিপস কাজ শুরু করেও চলে গেছে। তারা এটিকে ব্যবসায়িকভাবে লাভজনক মনে করেনি। এখন গ্যাসের দাম বাড়ায় অনেকেই সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আক্রমণ হলে পাল্টা আক্রমণ করব কি-না তা সময়ই… পরবর্তী সংবাদ ১০ ডিসেম্বরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই : আইজিপি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads