ads

সোমবার , ২৮ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ তারিখ বিএনপি লাঠি নিয়ে এলে আ.লীগ ললিপপ চুষবে না : জামালপুরে কাদের

খবর টি পড়েছেন : ৪৩২
১০ তারিখ বিএনপি লাঠি নিয়ে এলে আ.লীগ ললিপপ চুষবে না : জামালপুরে কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ তারিখের বিএনপির সমাবেশে বাধা দেওয়া হবে না। তবে বিএনপি লাঠি নিয়ে এলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ললিপপ চুষবে না। সোমবার বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে ভোট চোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ও দুঃশাসনের বিরুদ্ধে। হ্যামলিওনের ডাকাতিয়া বাঁশির সঙ্গে বিএনপির রাজনীতির তুলনা করে কাদের বলেন, এদেশের মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো যাবে না। জনগণকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, তারেক রহমান থেকে সাবধান থাকবেন। খেলা হবে তৈরি থাকেন। ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। ১০ তারিখে খেলা হবে।

সুইস ব্যাংকসহ বিদেশের অনেক ব্যাংকে তারেক রহমানের হাজার হাজার কোটি টাকা রয়েছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তার যে কত বাড়ি, কত মার্কেট আছে, তার কোনো হিসাব নেই।

Shamol Bangla Ads

এর আগে জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। জেলা আওয়ামী লীগ সভপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, মারুফ আক্তার পপি প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে বিজন কুমার চন্দের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এসএসসি ও সমমানে পাসের হার ৮৭.৪৪%, জিপিএ-৫ দুই… পরবর্তী সংবাদ বিদ্যুৎ-জ্বালানির দাম সমন্বয়ের ক্ষমতা পেতে যাচ্ছে সরকার, মন্ত্রিসভায়…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads