শেরপুরের নকলায় পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ নভেম্বর সোমবার রাতে নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ২ নকলা ইউনিয়নের দক্ষিণ নকলা শিববাড়ি গ্রামের জোনাব আলীর ছেলে ফজলুল হক (৫৫) ও দরবেশ আলী (৩০), ফজলুল হকের ছেলে শফিকুল ইসলাম ইঞ্জিন (৩০) ও স্ত্রী হুরমান বেগম (৫০), ১ নম্বর গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী গ্রামের সুরুজ্জামানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০), গজারিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আনার হোসেন (৪০), মোহাম্মদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৬০) ও সামছুল হক (৬০)।
নকলা থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক জানান, আদালত থেকে পরোয়ানা থাকায় সোমবার রাতে তাঁদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




