ads

রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হাসপাতালের ৬ তলার বারান্দা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ৬৫৫
শেরপুরে হাসপাতালের ৬ তলার বারান্দা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর হাসপাতালের ৬ তলার বারান্দা থেকে লাফ দিয়ে মধু চক্রবর্তী (৪৫) নামে এক রোগীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১৯ নভেম্বর শনিবার রাত ১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

মধু চক্রবর্তী নেত্রকোণা জেলার হীরণ চক্রবর্তীর ছেলে। তিনি শেরপুর শহরের গোপালবাড়ী এলাকায় থাকতেন।

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, মধু চক্রবর্তী পেশায় ধান চাল ব্যবসায়ী হলেও গত এক বছর ধরে বেকার ছিলেন তিনি। গত বৃহস্পতিবার থেকে তিনি শ্বাসকষ্ট, বমি ও পেট ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের ৬ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন। শনিবার রাতে স্ত্রী পপি ভৌমিকের সাথে ঝগড়া ও রাগারাগীর এক পর্যায়ে হাসপাতালের ৬ তলার বারান্দা থেকে লাফ দেন তিনি। পরে শব্দ শুনে হাসপাতালের লোকজন ও মধু চক্রবর্তীর আত্মীয়-স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন বলেন, ওই রোগী শ্বাসকষ্ট ও পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া তার ব্রেইন টিউমারের অপারেশন হয়েছিল। তাঁর কিছুটা মানসিক সমস্যাও ছিল বলে মনে হচ্ছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনায় নিহতের পরিবারের তরফ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মানবপাচার রোধে ময়মনসিংহ বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও খল অভিনেতা মুকুল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads