ads

শনিবার , ১৯ নভেম্বর ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানবপাচার রোধে ময়মনসিংহ বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

মানবপাচার রোধে সকল স্তরের দায়িত্বশীলদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মানবতা বিরোধী মানবপাচার রোধ সম্ভব হতে পারে বলে মত দিয়ে বক্তাগণ। স্থানীয় জেলা পরিষদ হল রুমে ১৯ নভেম্বর দুপুরে মানবপাচার রোধে অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় এক সেমিনারে বক্তারা এসব মন্তব্য করেন।

Shamol Bangla Ads

ময়মনসিংহের অতিক্তি বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ. এফ এম রফিকুন্নবীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি উইং) এ. কে. এম মোখলেছুর রহমান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) এর যুগ্ম-সচিব মোঃ মিজানুর রহমান, ময়মসনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ মাসুম আহাম্মদ ভূঞাঁ, উইনরক ইন্টা : প্রতিনিধি নাজমুল ইসলাম প্রমুখ।

Shamol Bangla Ads

উইনরক ইন্টারন্যাশনাল আয়োজিত সেমিনারে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব (রাজনৈতিক) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীসহ বিভাগের চার জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, উপজেলা নির্বাহী অফিসারসহ পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।

Need Ads