ads

শনিবার , ১৯ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

খবর টি পড়েছেন : ৪০৮
শেরপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান (৭০) মারা গেছেন। ১৮ নভেম্বর শুক্রবার রাতে তিনি মারা যান। মৃত মজিবর রহমান সদর উপজেলা চরশেরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত মগর আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।

Shamol Bangla Ads

হাসপাতাল ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মজিবর রহমান গত ১৬ নভেম্বর জ্বরে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। পরে তার এনএস-১ পরীক্ষা করলে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। ওই অবস্থায় গতকাল শুক্রবার তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল কবীর সুমন জানান, মজিবর রহমান গত ১৬ নভেম্বর বিকেলে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে তিনি আগে থেকেই ডায়াবেটিস ও শ্বাসকষ্টেও ভুগছিলেন। এটিই এ বছরে শেরপুর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।

Shamol Bangla Ads

তিনি আরও জানান, বর্তমানে জেলা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন রােগী ভর্তি রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘করোনা উত্তর শিক্ষা ব্যবস্থা : চ্যালেঞ্জ ও… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে তাঁতী দলের কর্মী সমাবেশ শেষে পুলিশের সাথে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads