ads

শনিবার , ১৯ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাতের তাপমাত্রা বাড়বে, কমবে দিনের

খবর টি পড়েছেন : ২৮৫
রাতের তাপমাত্রা বাড়বে, কমবে দিনের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সারা দেশে আজ দিনের তাপমাত্রা কমতে পারে। অন্যদিকে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৯ নভেম্বর শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

Shamol Bangla Ads

তিনি বলেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্নএলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আকাশে মেঘমালার সৃষ্টি হবে। এর ফলে বাংলার আকাশে মেঘ থাকতে পারে। সাধারণত আকাশে মেঘ থাকলে তাপমাত্রা সামান্য বাড়ে। সাগরের লঘুচাপটি নিম্নচাপে রূপ নেবে। তবে নিম্নচাপের প্রভাব বাংলাদেশে সেভাবে পড়বে না বলে জানান তিনি।

Shamol Bangla Ads

বজলুর রশিদ জানান, আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনে স্বচ্ছতা আওয়ামী লীগের আন্দোলনের ফসল : শেখ… পরবর্তী সংবাদ দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৫৫৯…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads