ads

শনিবার , ১৯ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৫৫৯ জন

খবর টি পড়েছেন : ৩৪২
দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৫৫৯ জন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ২২৬ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে চলতি বছরেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে, এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২০১৯ সালে ১৭৯ জন।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৫৫৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ১৬১ জনে। তাদের মধ্যে ১৮ হাজার ৪১০ জন ঢাকার বাইরের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে ২ হাজার ৭৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২১২ জন। এছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৪৯ হাজার ১৭১ জন রোগী।

Shamol Bangla Ads

চলতি বছর ডেঙ্গুতে ঢাকায় ১৩৫ জন, কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ৩০ জন, বরিশালে ১০ জন, খুলনায় ৭ জন, ময়মনসিংহে ৬ জন, রাজশাহী ৪ জন, নড়াইলে ২ জন এবং নরসিংদী, কুষ্টিয়া, পাবনা, বাগেরহাট, খাগড়াছড়ি, বগুড়া, মাদারীপুর ও ফেনীতে ১ জন করে মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাতের তাপমাত্রা বাড়বে, কমবে দিনের পরবর্তী সংবাদ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads