ads

শনিবার , ১৯ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আর রাজের বিপরীতে কাজ করব না : মিম

খবর টি পড়েছেন : ৫০১
আর রাজের বিপরীতে কাজ করব না : মিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘পরাণ’ ও ‘দামাল’ ছবিতে পরপর একসঙ্গে কাজ করেছেন বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ। পর্দায় তাদের রসায়ন বেশ পছন্দ করেছেন দর্শকরাও। দর্শকবন্দনা ছাপিয়ে আবার ভেসে বেড়াচ্ছে নানা গুঞ্জনও। এরইমধ্যে জনপ্রিয় চিত্রনায়িকা-রাজের স্ত্রী পরীমণি ও মিমের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট সেই গুঞ্জনের পালে আরও হাওয়া দিয়েছে।

Shamol Bangla Ads

এবার শরীফুল রাজের সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছেন মিম। ইতিমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমে এ বিষয়ে খবরও প্রকাশিত হয়েছে। সেই খবরের সত্যতা নিশ্চিত করে গদণমাধ্যমকে মিম বলেন, ‘যেটা শুনেছেন আমি সেটাই বলেছি। সত্যিই শুনেছেন। এখন আর রাজের বিপরীতে কাজ করব না’।

ছবির প্রচারে মিম ও রাজ
এদিকে, রায়হান জুয়েলের নতুন সিনেমা ‘পথে হলো দেখা’ ছবিতে রাজের সঙ্গে অভিনয় করার কথা ছিল মিমের। তবে মিম এই ছবিতে রাজের সঙ্গে কাজ করবেন না বলে জানিয়েছেন। মিম বলেন, ‘রাজের সঙ্গে পরপর দুটি ছবি ভালো গেছে আমার। রাজ খুব ভালো সহশিল্পী। জুয়েল ভাইয়ের পরিচালনায় এই ছবিতেও রাজের বিপরীতে কাজের কথা ছিল। কিন্তু এখন আর রাজের বিপরীতে কাজ করব না। এ কথা বলে দিয়েছি পরিচালককে। এর মধ্যে রাজের বিপরীতে কাজের জন্য আরও বেশ কয়েকটি চিত্রনাট্য হাতে এসেছে। কিন্তু পরিচালকদের জানিয়ে দিয়েছি রাজের সঙ্গে আর কাজ করব না’।

Shamol Bangla Ads

পরাণ ছবির দৃশ্যে মিম ও রাজ
মিম আরও বলেছেন, ‘গল্পের প্রয়োজনে ছবিতে কতগুলো রোমান্টিক দৃশ্য থাকতে পারে। এখন রাজের সঙ্গে এসব দৃশ্য করতে গেলে তাদের পরিবারে আবার অবিশ্বাস তৈরি হবে, ঝামেলা তৈরি হবে। তাতে আমার ও আমার পরিবারের জন্য মানসম্মান ক্ষুণ্ন হবে। সামাজিক ও পারিবারিকভাবে আবারও হেয় হতে পারি আমি। আমি চাই রাজ ও পরীমনি ভালো থাকুক’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিজয়-অনন্যার ‘লাইগার’ ছবির পরিচালক-প্রযোজককে জিজ্ঞাসাবাদ পরবর্তী সংবাদ বলিউডে অভিষেকের অপেক্ষায় সালমানের ভাগ্নি আলিজেহ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads