ads

বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে পাচারকালে শার্শা সীমান্তে ৯ কোটি টাকার স্বর্ণবার জব্দ করেছে বিজিবি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৭, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ

ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের অগ্রভুলোট থেকে ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৮২টি স্বর্ণবার জব্দ করেছে বিজিবি। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা।

Shamol Bangla Ads

তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তাঁরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ স্বর্ণের চালান জব্দ করে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভির রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর শার্শা সীমান্ত হয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। পরে সীমান্তে সন্দেহভাজন চোরাচালানিকে ধাওয়া করলে তিনি একটি মোটরসাইকেলসহ ব্যাগ ফেলে পালিয়ে যায়। এ সময় ব্যাগের ভেতর থেকে ৮২টি স্বর্ণবার পাওয়া যায়। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা। এ বিষয়ে স্বর্ণ পাচার আইনে মামলা হয়েছে শার্শা থানায়।

Shamol Bangla Ads

এর আগে গতকাল বুধবার রাতে বেনাপোল সীমান্ত থেকে ১১২টি স্বর্ণবারসহ দুজনকে আটক করে ৪৯ ব্যাটালিয়ন বিজিবি। এছাড়া বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট থেকে দুটি স্বর্ণবারসহ এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা।

Need Ads
error: কপি হবে না!